1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ফারিণের পর চূড়ান্ত শাকিবের দ্বিতীয় নায়িকাও, কে তিনি?

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫০ Time View

ঢালিউড পরিচালক আবু হায়াত মাহমুদ আগামী ঈদে মুক্তি লক্ষ্যে কিং শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা ‘প্রিন্স’। যদিও এ সিনেমাটি নির্মাণ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। তবে এবার জানা গেল টালিউডের একাধিক নায়িকাকে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে। যদিও ইতোমধ্যে অভিনেত্রী তাসনিয়া ফারিণ এ সিনেমায় অভিনয়ে থাকছেন। ছবিটির দ্বিতীয় নায়িকা হতে যাচ্ছেন ওপার বাংলার ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

একটি সূত্র জানায়, ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নয়, দুই নায়িকা থাকবেন। তাদের মধ্যে একজন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, অন্যজন কলকাতার ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ইতোমধ্যে নাকি অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজকের। যদিও এ বিষয়টি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা।

তবে সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। কলকাতা, মুম্বাই, বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় শুটিং করবেন তিনি। আর এ সিনেমায় চিত্রগ্রহণের দায়িত্বে আছেন ‘অ্যানিমেল’খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়।

উল্লেখ্য, ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে আসেন। ‘বঁধুয়া’র ‘পেখম’ চরিত্র তাকে পরিচিতি এনে দিয়েছে। দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমা তার প্রথম বড়পর্দার কাজ, যা মুক্তি পাবে আগামী ডিসেম্বরে। কিন্তু টালিউড অভিনেত্রী ইধিকা পালের মতো ছোটপর্দা থেকে বড়পর্দায় সফল হওয়ার উদাহরণ থাকার কারণে জ্যোতির্ময়ীর সম্ভাবনা দেখছেন বলেই ইতোমধ্যে আলোচনায় এসেছেন অভিনেত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews