1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

রাজধানীর তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সাড়ে ১১ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বনানী থানা সূত্রে জানা গেছে, সংঘর্ষের খবর পেয়ে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। রাত সাড়ে বারোটার দিকে পরিস্থিতি শান্ত হয়।

রাত সাড়ে বারোটায় ঘটনাস্থল থেকে এসআই জুয়েল সরকার যুগান্তরকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তিতুমীর কলেজের সামনের সড়কে যান চলাচল এখন স্বাভাবিক। কলেজের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান যুগান্তরকে বলেন, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

তবে কিসের ব্যানার বা কারা টানাতে গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews