1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিতর্কে জড়ালেন এআর রহমান

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫০ Time View

বিনোদন জগতের কিংবদন্তি সংগীতপরিচালক, সুরকার ও সংগীতশিল্পী এআর রহমান এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তোপের মুখে পড়েছে। নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশারের সঙ্গে নতুন একটি সিনেমার গানে কাজ করতে গিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এ অস্কারজয়ী সুরকার।

সম্প্রতি সামাজিক মাধ্যমে জানি বাশারের সঙ্গে এআর রহমানের একটি ছবি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নিন্দার ঝড়।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী জাহ্নবী কাপুর ও অভিনেতা রামচরণ অভিনীত সিনেমা ‘পেদ্দি’-এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী এআর রহমান। আর এই গানটির নৃত্য পরিচালনার (ড্যান্স কোরিওগ্রাফি) দায়িত্বে আছেন জানি বাশার।

বলিউড কোরিওগ্রাফার জানি বাশার নিজেই এদিন এআর রহমানের সঙ্গে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরম প্রাপ্তি আমার জীবনের।

কিন্তু জানি বাশারের এই ছবিটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকেই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যিনি অতীতে ‘মি টু’ -তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন, নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফারের সঙ্গে তিনি কীভাবে কাজ করতে পারলেন? তার সেই বিচক্ষণতা কোথায় গেল?

নেটিজেনদের অভিযোগের মূল কারণ হলো— কোরিওগ্রাফার জানি বাশারের বিতর্কিত অতীত। ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয় এবং পকসো আইনের আওতাতেও আনা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews