1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় বাকেরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪২ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় গারুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন কাজী (২২) কে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার বটবালিগা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির ওই ইউনিয়নের নান্না কাজীর ছেলে। মামলার নম্বর-১২/২০২৪।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ আগস্ট বরিশালে বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছিল। ওইদিন বাকেরগঞ্জ উপজেলা বিএনপি, গারুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ হেলেঞ্চা ব্রিজ সংলগ্ন দেলোয়ার হোসেনের বাড়ির সামনের একটি অফিসে সভা করছিলেন। সভা চলাকালীন আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র—রামদা, লোহার রড ও চাপাতিসহ অতর্কিত হামলা চালায়।
হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন জোমাদ্দারসহ ৩০-৩৫ জন নেতা-কর্মী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহতদের পক্ষ থেকে ২০২৪ সালের ৮ নভেম্বর বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় সাব্বির দীর্ঘদিন পলাতক ছিল।
বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) ও মামলার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান,
বিএনপি নেতাদের উপর হামলার মামলায় এজাহার ভুক্ত পলাতক আসামি সাব্বিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews