1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাকেরগঞ্জে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  পৌর বিএনপির লিফলেট বিতরণ

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৩ Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার ( ২০ অক্টোবর)  সকাল ১১ টায় বাকেরগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে রুনসী, সদর রোড হয়ে বাকেরগঞ্জ বন্দরে এসে শেষ হয়।  এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য খলিল শিকদার, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলিম জোমাদ্দার, সহ সভাপতি কাজী শাহ আলম, গাজী হুমায়ুন কবির, জামাল হোসেন বিপ্লব,শেখ মাহমুদুর রহমান রিমন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার,


সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান ইসলাম রনি,পৌর শ্রমিক দলের সভাপতি আ: খালেক হাওলাদার প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, “তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নই জাতিকে একটি সুশাসনভিত্তিক, ন্যায়সংগত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে।” তারা আরও বলেন, “এই ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, বরং জাতীয় ঐক্যের একটি রূপরেখা, যা দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ভিত্তি।”


সভায় উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মসূচি শক্তিশালী করার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews