1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ঝালকাঠির কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাত সাপ! আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৬ Time View



জেলা প্রতিনিধি, ঝালকাঠি |

‎ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি বিষাক্ত সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। হঠাৎ এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

‎বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে প্রবেশ করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম। তিনি ক্লিনিকের ফ্লোরে সাপের নড়াচড়া দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় কয়েকজন ছুটে আসেন। পরে স্থানীয় মিলনসহ কয়েকজন মিলে ফ্লোরের গর্ত থেকে ও বাথরুম থেকে মোট সাতটি সাপ ধরে মেরে ফেলেন, যার সবগুলোই ছিল বিষাক্ত।



‎স্থানীয়দের ধারণা, ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ফাঁক-ফোঁকর ও গর্ত তৈরি হয়েছে। সেখানেই সাপের আবাসস্থল গড়ে উঠেছে।

‎কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মারজিয়া খানম বলেন, এত পুরনো ভবনে কাজ করতে ভয় লাগে। আজ সাতটা সাপ ধরা পড়েছে, কাল আরও হতে পারে। ভবনটি দ্রুত সংস্কার না করলে আমাদের দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

‎স্থানীয়রা জানান, ভবনটি সংস্কার করে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখলে এ ধরনের বিপদ এড়ানো সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews