1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৭ Time View

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডে জাফর গাজী ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন তারা। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ২৯ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩ টায় জাফর গাজীর বসত ঘরের মধ্যে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা-মা মিলে তাদের একমাত্র ২২ বছরে ছেলে হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই তারা বাকেরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার দায় স্বীকার করেন।

নিহত হাসানের চাচী কহিনুর বেগম জানান, হাসান তার বাবা মায়ের অবাধ্য হয়ে চলতো। এ নিয়ে সংসারের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। আজ বিকেলেও হাসানের বাবা মায়ের সাথে তার ঝগড়া হয়। এরপর হাসানের মা তার হাত চেপে ধরে তার বাবা একটি লোহার রড দিয়ে তাকে পিটাতে থাকে।

আমি বারবার থামানোর চেষ্টা করেছি। কিন্তু কোনভাবেই তাদের থামাতে পারলাম না। এরপর হাসান ঘরের মেঝেতে লুটে পড়ে। ঘরের মধ্যেই হাসানের মৃত্যু হলে তার বাবা-মা দুজনে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম উত্তেজনা ও বিষাদ নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম বলেন, ঘটনার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অভিযুক্ত বাবা-মাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews