1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩০ Time View

বরিশালের বাকেরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার নিয়ামত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত মুন হাওলাদার জামাল উদ্দিন হাওলাদারের ছেলে এবং বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। সোমবার ছিল তার এইচএসসি’র পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষা। কিন্তু পরীক্ষার হলে না গিয়ে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ঘরে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews