1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৫ Time View

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ছয়জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত শনিবার বিকালে নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- কাজী আবদুল আউয়াল (৮০) ও রাবেয়া খাতুন (৯৫)। তারা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

এরই মধ্যে আবদুল আউয়ালের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি নগরীতে বসবাস করতেন। অন্যদিকে রাবেয়া খাতুন নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ৪ জুনের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ছয়জনের। আক্রান্তদের মধ্যে ৬৯ জনই নগরীর বাসিন্দা। এছাড়া মৃত ছয়জনের মধ্যে তিনজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews