1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিয়ের প্রলোভনে দেড় বছর ধরে নারীকে ধ*র্ষ*ণ

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৪ Time View

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের আব্দুর রহমানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে দেড় বছর ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।

ধর্ষক আব্দুর রহমান দুধল মাদ্রাসা গ্রামের মো: আব্দুল সালাম শিকদারের পুত্র।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশাল নগরীর রূপতলী এলাকায় ভাড়াটে বাসায় রেখে দীর্ঘদিন ধরে ওই নারীকে ধর্ষণ করে আসছিল আব্দুর রহমান। পরবর্তীতে বিয়ের চাপ দিলে ওই নারীর টাকা পয়সা আত্মসাৎ করে আব্দুর রহমান পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, আব্দুর রহমান দেড় বছর ধরে আমাকে বরিশালের বিভিন্ন বাসায় ভাড়া রেখে বিয়ের আশ্বাস দিয়ে একসাথে বসবাস করে আসছিল। সে আমার থেকে বিভিন্ন সময় প্রায় দুই লাখ টাকা নিয়েছে। গত ৩০ জানুয়ারি বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আব্দুর রহমান বাসা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমি আব্দুর রহমানের বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন আমাকে অস্বীকার করে।

তিনি বলেন- আমি এ ঘটনায় বরিশাল সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। থানায় কোন সুফল না পেয়ে এখন আদালতে মামলা করেছি। মামলাটি কোতোয়ালি মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে মামলার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews