1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্টে মাদককারবারি শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের অভিযানে অপারেশনের অংশ হিসেবে মাসুম খন্দকার নামের এক মাদক কারবারি শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার দেউলী গ্রামের মুসুদা খালের ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা ও বিভিন্ন সূত্রমতে, মোঃ মাসুম খন্দকার উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামের বাসিন্দা মরহুম হামিদ খন্দকারের ছেলে এবং উপজেলার সুবিদখালী বন্দরের গার্লস স্কুলসংলগ্ন নিজ বাসায় থাকেন। সে উপজেলা শ্রমিক লীগের বর্তমান আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে পূর্ব থেকে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকায় সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।

মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য আমাদের অপারেশন অব্যাহত রয়েছে। বিশেষ করে যারা দেশে অস্থিরতা তৈরি করতে পারে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করি এই অভিযান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews