1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পীরতলা বাজার বণিক সমিতির নূতন সভাপতি বশির উদ্দিন ও সম্পাদক আমিনুল ইসলাম

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ দীর্ঘ ১৫ বছর পর পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো: বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো: আমিনুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে মো: বশির উদ্দিন ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাকির হোসেন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম ‘চশমা’ প্রতীক নিয়ে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মিজানুর রহমান সিপন মাইক প্রতীকে ৭৯ ভোট পেয়েছেন।

১নং সহ-সভাপতি পদে মো. ইয়াকুব আলী ‘মাইক্রোবাস’ প্রতীকে ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ‘অটো রিক্সা’ প্রতীকে ১৪৮ ভোট পেয়ে ২নং সহ-সভাপত নির্বাচিত হয়েছেন এবং ৩নং সহ-সভাপতি পদে ‘উড়োজাহাজ’ প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাম চরণ গাইন(ভুলু)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘হরিণ’ প্রতীক নিয়ে ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইদুর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মিরাজ হোসেন ‘কলস’ প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল আলম মেহেদী ‘বাই-সাইকেল’ প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সজিব মৃধা ‘রাজা হাঁস’ প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে ‘জগ’ প্রতীক নিয়ে মোহাম্মদ সোহেল হাওলাদার ২১৯ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আল আমিন প্যাদা ‘আম’ প্রতীক নিয়ে ৮২ ভোট পেয়েছেন।

ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ রাত ৮টা উপস্থিত সকলের সম্মুখে এ ফলাফল ঘোষণা করেন। এতে অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন- সাংবাদিক এম আমির হোসাইন(আইন-বিধি ও প্রশাসন), মো: রেজাউল করিম(হিসাব), মো: জাকির হোসেন(অর্থ) ও মোঃ আহসানুল হক মুবিন(দপ্তর)।

প্রসঙ্গত, এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন এবং কোষাধক্ষ পদে ২ জনসহ মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর বিপরীতে ৩১৩ জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews