1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পটুয়াখালীতে আ’লীগ নেতা পেলেন ‘শহীদ জিয়া স্মৃতি সম্মাননা’

  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলালকে দেওয়া ‘শহীদ জিয়া স্মৃতি সম্মাননা’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তিনি পটুয়াখালী পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে এই সম্মাননা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পরই বিতর্ক শুরু হয়। বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দিয়ে দুই দলের নেতাকর্মীরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে থাকেন।

পটুয়াখালী বিএনপির নেতা শহিদুল ইসলাম একটি পোস্ট দিয়ে প্রশ্ন তোলেন, ‘‘আওয়ামী লীগের একজন নেতা কীভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার নামে স্মারক সম্মাননা পেলেন? জেলা বিএনপির নেতাদের এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া উচিত।’’

অন্যদিকে, জেলা আওয়ামী লীগের নেতা জিএম দুলাল কটাক্ষ করে লিখেন, ‘‘ধন্যবাদ জেলা বিএনপিকে, ধন্যবাদ দ্রুত রং পাল্টানো আলালকে।’’

পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন সাংবাদিকদের জানান, ‘‘আলাল আমাদের দলের কেউ নন। তার নাম কীভাবে অন্তর্ভুক্ত হলো, তা আমরা জানি না।’’

জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশীদ চুন্নু মিয়া জানিয়েছেন, ‘‘বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং যারা এই ভুল করেছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে।’’

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলাল কোন মন্তব্য করেননি। তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি বিষয়টিকে ‘একটি ভুল বোঝাবুঝি’ হিসেবে দেখছেন।’’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews