1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাউফলে অটোচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

পটুয়াখালীর বাউফলে পিটিয়ে ও ছুরিকাঘাতে মো. সুজন হাওলাদার (৩০) নামে এক অটোচালককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার কনকদিয়া ইউপির আমিরাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন হাওলাদার ওই ইউনিয়নের দ্বিপাশা গ্রামের নবী আলী হাওলাদারের ছেলে।

স্থানীয়রা ও নিহতের পরিবারের লোকজন জানায়, বাড়ি থেকে বের হয়ে অটোগাড়ি চালিয়ে কনকদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন সুজন। স্থানীয় আমিরাবাদ বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে অটোগাড়ির গতিরোধ করে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর অবস্থায় ফেলে রাখে একদল সন্ত্রাসী। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মিরাজুল ইসলাম জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের বাবা নবী আলী হাওলাদার জানায়, সুজন আওয়ামী লীগের সমর্থক ছিল। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রদল নেতা মূনঈমুল ইসলাম মিরাজের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ মর্গে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews