1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

আজহারী ওয়াজ করবেন রাতে, মাঠ ভরে গেছে সকালেই

  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আজ অনুষ্ঠিত হবে ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিল। দুপুরের পর থেকে শুরু হওয়া মাহফিলে বাদ এশা আজাহারীর বয়ান করার কথা রয়েছে।

এদিকে মাহফিলের একদিন আগে থেকেই বরিশাল বিভাগ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জমায়েত হতে শুরু করেছেন। শনিবার সকাল থেকেই মাঠের অধিকাংশ এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। এদিকে মাহফিলকে সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত মাহফিলের জন্য মোট ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি পটুয়াখালী শহরের প্রধান প্রবেশপথ ফোরলেন সড়কে বসানো হয়েছে এলইডি স্ক্রিন। এতে মানুষ মূল মাঠের বাইরে বসেও মাহফিল দেখতে এবং শুনতে পারবেন। শহরের বিভিন্ন সড়কে এবং মাঠে অর্ধশত এলইডি স্ক্রিন এবং চার শতাধিক মাইক বসানো হয়েছে।

মাহফিলে তিনটি মাঠ নারীদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে লতিফ স্কুল মাঠ, হাজী আক্কেল আলী কলেজ মাঠ এবং হাউজিং এস্টেট মাঠ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews