1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সুষ্ঠু নির্বাচনে পুলিশকে ঢেলে সাজাতে হবে: আলতাফ হোসেন

  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশসহ সব প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

শুক্রবার সকাল ১১টায় পটুয়াখালীর তিতাস মোড় এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপির এ নেতা অভিযোগ করেন, ১৫ থেকে ১৭ বছরে দেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়নি।

তিনি বলেন, সুন্দর একটি নির্বাচন আয়োজনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন পাবো। সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হবেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি। নির্বাচনের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত।

সাংগঠনিক সফরে তিনি নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না মিয়া এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews