1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত ১৫৩ জন

  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি জানুয়ারির ২৩ দিনে ৯৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মশাবাহী রোগটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে বরিশাল বিভাগে ৫ জন ছাড়াও চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ৪ জন করে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন ছাড়াও ঢাকার দুই সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে ডেঙ্গু নিয়ে একজন করে মোট তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারির প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৩ জন। আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সবমিলিয়ে জানুয়ারির ২৩ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে বছরের প্রথম ২৩ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ডিএসসিসিতে ২০০ জন, ঢাকা বিভাগে ১৮০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, ডিএনসিসিতে ১৬২ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews