1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিদ্যুৎ প্লান্টে চুরি: বিএনপি নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে আরএনপিএল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার রাতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি করেন। মামলায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা ও সোহেল মোল্লাসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৬ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি করে। চুরি করা মালামাল পরের দিন সকালে গিলাতলা বাজারের কাছে পাচারের জন্য একটি ট্রাকে তোলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে লোহা ও তামার স্ক্র্যাপ নিয়মিত চুরি হয়। কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এই চক্র দিনের বেলাতেও স্ক্র্যাপ পাচার করছে।

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশের সহায়তায় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন চোরাই মালামালসহ একটি ট্রাক উদ্ধার করা হয়।

বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মে. আশ্রাব উদ্দিন বলেন, চক্রটি এর আগেও একাধিকবার চোরাই মালামাল পাচার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি আরেক ট্রাক মালামাল আটক করেছিল।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ূন সিকদার বলেন, এরকম কোনো মামলার বিষয়ে আমি অবগত নই। তবে এরকম চুরির দায়ে যদি আমাদের দলীয় কোনো নেতাকর্মীদের নামে মামলা হয়ে থাকে তাহলে অবশ্যই দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews