1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের ৮ দফা দাবি

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সঙ্গে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারণ, গ্রেফতার ও একইসঙ্গে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুবকদের আট দফা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য রবিউল আউয়াল অন্তরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাহবুব আলম নাঈম, শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, মেহেদী হাসান ইলিয়াস, জামাল মৃধা, বিলকিস বেগম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সময় তাদের প্রতি পরিবার থেকে কর্মক্ষম একজনকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তাদের এ প্রতিশ্রুতি পূরণ করেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

তাই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় জড়িত ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা কে দুর্নীতির দায়ে গ্রেফতার, ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে তিন গুণ ক্ষতিপূরণের অর্থ প্রদান, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান, বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও দেশের সম্পদ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন ও কমিটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের রাখাসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews