1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আদনান হাবিব খান আদরকে গ্রেফতার করেছে করা হয়েছে। রোববার রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেফতারের পর সোমবার বিকালে তাকে নিজ জেলা পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

আদনান ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত আহসান হাবিব খানের বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওবাইদুল ইসলাম বলেন, গত ১ ডিসেম্বর পুলিশের এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে আদনান হাবিব খান আদরকে প্রধান আসামি করে ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

গত ৩০ নভেম্বর ভোরে পটুয়াখালী শহরের খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করা হয়। আদরের নেতৃত্বে ওই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলা করে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews