1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কলাপাড়ায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ৩০

  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

পটুয়াখালী জেলার কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

এদের মধ্যে ১০ জনকে কলাপাড়া হাসপাতালে ও ৬ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শনিবার দুপুরের পর উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রামাইখাল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাবনাবাদ নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে ওই এলাকার অনেক মানুষ। তবে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া ওই নদীতে বিশাল এলাকা জুড়ে খুটা জাল পেতে রাখে। এতে দীর্ঘদিন ধরে অন্যান্য জেলেদের মাছ শিকারে সমস্যা হয়।

গত শুক্রবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর বিএনপি নেতা মাহতাব ও স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিলে রামাইখাল এলাকায় তাকে আটকানোর চেষ্টা করে জেলেরা এবং স্বপন খানকে লাঠি দিয়ে আঘাত করে। তারা সেখান থেকে কোন ভাবে পালিয়ে বাঁচেন।

বিষয়টি নিয়ে আজ (১৪ ডিসেম্বর) সকাল দশটার দিকে ওই একই এলাকায় ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল হাওলাদার ৩নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক রাজমনিকে মারধর করে।

পরে দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছলে মাহতাব গ্রুপ ও ইউনিয়ন কৃষদলের সাধারণ সম্পাদক ফয়সাল মুন্সীর গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এখন এলাকায় থমথমে পরিস্থিতি।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল আহম্মেদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews