1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে সোহান প্রামানিক (২০) নামের এক ইলেকট্রিশিয়ানের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগনো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টায় বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে বাঙালী শেড ব্র্যাকের বি-৩, কক্ষের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোহান পাবনা সদর থানার বাহাদুরপুর এলাকার মধু প্রামানিকের ছেলে এবং ম্যানপাওয়ার সাপ্লাইয়ার গাজী এন্টারপ্রাইজের মাধ্যমে ওই বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর সোহান ওই বিদ্যুৎকেন্দ্রের ম্যানপাওয়ার গাজী এন্টারপ্রাইজের ইলেকট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে যোগদান করেন। গত দুই দিন ধরে তিনি অসুস্থ থাকায় বাঙালি শেডের ব্র্যাকে অবস্থান করছিল।

গতকাল রাত ৯টার দিকে তার খালাতো ভাই অন্তর কাজ শেষে ওই ব্রাকে গিয়ে সোহানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় ওই কক্ষের দরজা খোলা ছিল। তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কলাপাড়া থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews