1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ভোলায় ১০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা আদায়

  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি স্কুটিসহ ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় নিষিদ্ধ পলিথিন বহনকরী ব্যবসায়ী মো. হাছান (১৯) নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (২৪ নভেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটের সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাফিজ এ জরিমানা করেন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া ও ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ব্যবসায়ী মো. হাছান বাপ্তা ইউনিয়নের বুড়ি মসজিদ এলাকার মাইনুদ্দিন এর ছেলে। তিনি ভোলার নিষিদ্ধ পলিথিন এর প্রধান হোতা মো. ফরহাদ এর অধীনে ব্যবসা করে বলে জানা যায়।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথমে পুলিশ সদস্যরা নিষিদ্ধ পলিথিন বোঝাই স্কুটি টি জব্দ করে। পরে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, জব্দ পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।

উল্লেখ্য ভোলার প্রায় সকল নিষিদ্ধ পলিথিন আমদানিকারক ও খুচরা পর্যায় ব্যবসায় করেন পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মো. ফরহাদ হোসেন। এর আগেও একাধিকবার প্রশাসনের একাধিক টিম তার গুদামঘরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন। তারপরেও ফরহাদ দমে যাননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews