1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

এ বছর ডেঙ্গুতে বরিশাল বিভাগে ৪৯ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

গত ২৪ ঘণ্টায় ১৪৪ জন ডেঙ্গুরোগী বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৯ জনের মৃত্যু হলো।
বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৩৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার রক্তিম রয় (২১) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১৪৪ ডেঙ্গুরোগীর মধ্যে ৩৪ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৬ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ দুই হাসপাতালে বর্তমানে ১০৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন, পটুয়াখালীতে ৬ জন, ভোলায় ৬ জন, পিরোজপুরে ৩০ জন, বরগুনায় ৩১ জন ও ঝালকাঠিতে ৪ জন রোগী গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৭ হাজার ৪৩৮ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ২৫ জন।

চলতি বছর গোটা বিভাগে ৪৯ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৩৮ জন, পিরেজপুরে তিনজন, বরগুনায় তিনজন, ভোলায় তিনজন, পটুয়াখালীতে একজন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস সাংবাদিকদের বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews