1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৭২ Time View

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ডোবায় পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থল আরিফ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপের চালক ফরিদপুর জেলার মুকুল (৩৫) ও একই জেলার মো. বাদল মোল্লা (৪০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক ও হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে একটি খালি পিকআপ ভ্যান যাচ্ছিল।

পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের কটকস্থল আরিফ ফিলিং স্টেশন অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পরে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন নিহত হন।

ওসি জানান, ডোবায় পড়ে যাওয়া পিকআপ ভ্যান উদ্ধার কার্যক্রম চলমান। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews