1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

আগামী ৩১ জানুয়ারি দুই পর্বে শুরু হচ্ছে দেশের তাবলিগে জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়েছে, প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন শুরায়ী নেজামের অনুসারীরা।

অন্যদিকে দ্বিতীয় পর্বের ইজতেমা ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এই পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা।

বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্বের আয়োজনকারীরা আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দিবেন। আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা ৪ ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটির থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews