1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে ইউপি সদস্যের মদপানের ভিডিও ভাইরাল

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

বরিশালে বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম রানার (৩৮) মদপানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত কয়েকদিন ধরে মদপানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

আমিনুল ইসলাম রানা উপজেলার ২নং চরাদি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চরাদি গ্রামের নুরুল ইসলামের পুত্র। আমিনুল ইসলাম রানার মদপানের ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় কোনো একটি কক্ষে বসে বিদেশি একটি মদের বোতল হাতে নিয়ে আমিনুল ইসলাম রানা মদপান করছেন।

এ বিষয়ে আমিনুল ইসলাম রানা বরিশালটাইমসকে বলেন, আমার কয়েকজন ইউপি সদস্য মিলে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে বসে একটি ভিডিও করে টিকটকে ছেড়েছি আমার আইডিতে। পরে আমার সহকর্মী কয়েকজন ইউপি সদস্য ভিডিওটি দেখে ডিলেট করে দিতে বলে, আমি ডিলেট করে দেই।

এ ব্যাপারে কথা বলার জন্য চরাদি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন হাওলাদার কাছে জানতে চাইলে বরিশালটাইমসকে তিনি বলেন, এ বিষয় আমার জানা নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews