1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা যাবে?

  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৮১ Time View

যে কোনো কাজ বিসমিল্লাহ বলে আমরা শুরু করে থাকি এ শিক্ষাই আমাদের দেয়া হয়েছে। পবিত্র কুরআন পাঠের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেই পাঠ করতে হয় এবং কুরআনে তা-ই বর্ণিত।

যেসব ক্ষেত্রে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা মাসনূন বা মুস্তাহাব সেসব ক্ষেত্রে অনেকেই ‘৭৮৬’ লিখে থাকে। আবজাদের হিসেবে এটা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এর অক্ষরগুলোর সংখ্যামানের সমষ্টি।

কারো কারো ধারণা আছে যে, এই সংখ্যাগুলো লিখলে বা উচ্চারণ করলে ‘বিসমিল্লাহ’ লেখার বা বলার কাজ হয়ে যায়। এটা একটা ভুল ধারণা।

মুখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করে যদি এই অংকগুলো লেখা হয় তাহলে সেটা ‘বিসমিল্লাহ’র চিহ্ন গণ্য করা যেতে পারে। কিন্তু সরাসরি এই অংকটাকেই বিসমিল্লাহর বিকল্প মনে করা সম্পূর্ণ ভুল।

কাজেই যে বা যারা ‘বিসমিল্লাহ’র বিকল্প হিসেবে ‘৭৮৬’ ব্যবহারে অভ্যস্ত এবং এটাকেই বরকতময় ভাবেন; তাদের উচিত এটা ত্যাগ করে সম্পূর্ণরূপে ‘বিসমিল্লাহ’ ব্যবহার করা। ‘বিসমিল্লাহ’র বিকল্প হিসেবে ‘৭৮৬’ সংখ্যার ব্যবহারে ‘বিসমিল্লাহ’ পাঠ ও লেখার সওয়াব তো অর্জিত হবেই না, এ দিয়ে সুন্নতও আদায় হবে না। ‘বিসমিল্লাহ’র সংখ্যামান ‘৭৮৬’ হলেও নয়। (আহসানুল ফতোয়া)

বলাবাহুল্য যে, একটি ‘সুন্নতে মুতাওয়ারাছা’ যা সর্বযুগের ওলামা-মাশায়েখ ও দ্বীনদার ব্যক্তিদের মধ্যে অনুসৃত ছিল তা বাদ দিয়ে শুধু আবজাদী অংক লেখা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews