1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কলকাতায় তারকাদের ‘মধ্যমণি’ শাকিব

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে অনন্য নজির গড়েছে ভারতীয় বাংলা ছবির প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’।

‘এইট্টিন অন স্ক্রিন’ শিরোনামে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ।

সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন বাংলাদেশের (টালিউডের) জনপ্রিয় অভিনেত্র শাকিব খান।

এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিং ফেলেই এক রাতের জন্য কলকাতায় চলে যান কিং খান খ্যাত শাকিব।

সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অঙ্কুশ-ঐন্দ্রিলা, পরমব্রত, রুদ্রনীলের মতো তারকারা। আর এসব তারকাদের মধ্যমণি ছিলেন মেগাস্টার শাকিব খান।

সম্প্রতি এ আয়োজনের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে ‘মেগাস্টার সম্বোধন’ করে ডেকে নেন।

মঞ্চে উঠে মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘দরদ’ অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টা ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।

ভারতের কলকাতার প্রশংসা করে বাংলাদেশের তারকা শাকিব খান বলেন, ‘যতবারই কলকাতায় আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না।’

সোমবার সন্ধ্যার সেই মুহূর্তগুলো তুলে ধরে সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন- ‘১৮ সিনেমার মধ্যমণি দরদ।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews