1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? উদ্ধারের সহজ উপায়

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

বর্তমান সময় ওয়াই-ফাই আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হয়ে দাড়িঁয়েছে। অফিস থেকে শুরু করে বাসায় ওয়াই-ফাই সংযোগ ছাড়া চলেই না। কেননা আমাদের দেশে মোবাইল ইন্টারনেটের ডেটা প্যাকের দামও যেমন বেশি তেমনি আবার গতিও পাওয়া যায় না ঠিকঠাক। যার ফলে প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায় ওয়াইফাইয়ের সংযোগ।

ওফাই-ফাইয়ের এত সুবিধার মধ্যে একটা অসুবিধার ব্যাপারও আছে। সেটা হলো পাসওয়ার্ড। ধরেন, কেউ একজন আপনার বাড়িতে বেড়াতে এসে আপনার ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড চাইলো। কিন্তু যদি দেখেন, সেটা আপনি নিজেই ভুলে মেরে দিয়েছেন? তখন পড়তে হয় বিব্রত পরিস্থিতিতে।

তবে এই সমস্যার থেকে খুব সহজেই পেতে পারেন সমাধান। চলুন জেনে নেই এই সম্পর্কে।

পাসওয়ার্ড বের করার উপায়

যদি আপনার কাছে গুগল পিক্সেল ফোন থাকে, তাহলে সেখানকার সেটিংসে যান। সেখান থেকে নেটওয়ার্ক। তারপর ইন্টারনেট। এরপর ওয়াইফাই নেটওয়ার্কের পরেই থাকা গিয়ার আইকনে ক্লিক করতে হবে। এর ফলে একটি অন্য স্ক্রিন খুলবে। সেখানে শেয়ারে ট্যাপ করে নিজের আইডেন্টিটি কনফার্ম করলেও একটি কিউআর কোড দেখা যাবে। যেটি শেয়ার করলে লগইন ডিটেইলসটা আপনার হাতে চলে আসবে। যার মধ্যে অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ডও থাকবে।

তবে স্যামসাং গ্যালাক্সি ইউজার হলে একটু বদলাবে বিষয়টা। সেক্ষেত্রে সেটিংস, তার পর কানেকশনস, সেখান থেকে ওয়াইফাই। ওয়াইফাই নেটওয়ার্কের গিয়ার আইকনে ক্লিক করে ট্যাপ করতে হবে আই আইকনে। সেখানে নিজের আইডেন্টিটি দিলে ওয়াইফাই পাসওয়ার্ড জানতে সমস্যা হবে না। অন্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও একই ভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে যেতে পারেন।

আইওএস

আইফোনের ক্ষেত্রে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ফিরে পাওয়া অপেক্ষাকৃত সহজ। মেন সেটিংস অ্যাপে যান। এর পর ওয়াইফাইয়ে ক্লিক করে ট্যাপ করুন ওয়াইফাই সেটিংসে। এর পর পাসওয়ার্ডে ক্লিক করলেই কেল্লা ফতে। কেবল আইফোন পাসকোড ও ফেস আইডি দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews