1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মহিপুরে ৬ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক

  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

পটুয়াখালীর মহিপুরে ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর থ্রি-পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সুজন (৩০) চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের বাসিন্দা আ: মন্নান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত আলীপুর থ্রী পয়েন্ট এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি কলেজ ব্যাগে হলুদ পলিতে মোড়ানো ৪ টি পোটলায় ৬ কেজি গাজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। সে একাধিক মাদক মামলার আসামী।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, সে একাধিক মাদক মামলার আসামী, নিয়মিত চেকপোস্টের ভিত্তিতে ডিউটিরত ফোর্স অভিযান পরিচালনা করে আলীপুর থ্রি-পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews