1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কুয়াকাটায় ১৫ কেজি ওজনের মেদ মাছ বিক্রি হলো ১৪ হাজার ৫৩০ টাকায়

  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

পটুয়াখালীর কুয়াকাটায় ১৫ কেজি ৮শত ২৮ গ্রাম ওজনের একটি মেদ মাছ ১৪ হাজার ৫৩০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (৯ নভেম্বর ) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে দক্ষিণ মুসুল্লিয়াবাদের জেলে মো. খলিলের জালে ধরা এ মাছটি ধরা পড়ে।

কুয়াকাটা পৌর মাছ বাজারের খান ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে ফিস ভ্যালীর পক্ষে মো: হাসান ৯শত টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, এত বড় মেদ মাছ সচরাচর দেখা যায় না। অবরোধের পরে এই প্রথম এতো বড় মেদ মাছের দেখা মিলছে।

জেলে খলিল বলেন, আমি আজ সকালে মাছ ধরার জন্য বয়ার দিকে যাই তখন গিয়ে দেখি আমার জালে অনেক বড় একটা মেদ মাছ। গত বছর আমি এমন একটা মাছ পেয়েছিলাম৷ এবার এই প্রথম পেলাম। বড় মাছ পেয়ে আমার অনেক ভালো লাগছে।

আড়ৎ ব্যবসায়ী মো. রাসেল বলেন, সচারাচর এমন বড় মাছ দেখা যায় না। তবে মেদ মাছ আরো বড় হয়। বড় মাছের দেখা পেলে জেলেদের ভালো লাগে।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে, সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews