1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

র‌্যালি শেষে সড়কের আবর্জনা পরিষ্কার করে দিলেন নেতাকর্মীরা

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি শেষ করে বিএনপি। শেষ হওয়ার পর রাজপথে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে দিয়েছেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও বিএনপি সমর্থিত রিকশা-শ্রমিক দলের নেতাকর্মীরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এদিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন।

শুক্রবার বিকালে নয়াপল্টনে র‌্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। মিছিলে-মিছিলে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিলযোগে বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দেন বিএনপির অনুসারীরা।

র‌্যালিতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews