1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিএনপির শোভাযাত্রায় ‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আয়োজিত শোভাযাত্রা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাঁচায় বন্দি করে উপস্থাপন করা হয়েছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, একটি খাঁচার মধ্যে গোলাপী রঙের শাড়ি ও চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে মধ্য বয়স্ক এক নারী। যার সাজগোজ অনেকটা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিল রয়েছে। এই নারী মাথায় চুলের বেনী করে তৈরি করা হয়েছে ২টি শিং। একইসঙ্গে তার মুখ রং এবং কৃত্রিম দাত লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে রাক্ষসের মতো করে। খাঁচার ভেতরে রয়েছে কয়েকটি কৃত্রিম মানুষের কংকাল।

খাঁচার গায়ে একাধিক প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। যাতে লেখা— ‘বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম রাক্ষুসী’, ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, ‘আমি নিরপরাধ ও নির্দোষ মানুষ গুম করি’, ‘আমি ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করি’, ‘আমি নিরপরাধ ছাত্র খুনি’সহ নান রকমের বাক্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews