1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সাবেক স্বামীর বিয়ে, ক্ষোভে যে কাণ্ড করলেন সামান্থা

  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অবশ্য, পারফরমেন্সের ঝলকানির থেকে বিবাহবিচ্ছেদের কারণে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অনেকে মনে করেন, বিবাহবিচ্ছেদের পর খানিকটা বদলেছেন সামান্থা, হোক সেটা কাজে বা ব্যক্তিজীবনে।

নতুন খবর হচ্ছে, সামান্থার সাবেক স্বামী নাগা চৈতন্য নাকি আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার গলায় মালা দেবেন। অর্থাৎ সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের আড়াই বছরের মাথায় ফের বিয়ের পিঁড়িতে বসছেন নাগা। এদিকে নাগার সঙ্গে বিচ্ছেদের পরই সামান্থা জানিয়েছিলেন, তার মনের দরজা নাকি বন্ধ হয়ে গেছে। তবু বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সামান্থা।

যেমন, কখনও নিজের বিয়ের সাদা পোশাক ছিঁড়ে, তা পুনর্নির্মাণ করে কালো রং করেছেন। আবার বিবাহবিচ্ছেদের পরই সামান্থার ‘ও আন্তাভা’ গানে নাচ করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, এই বিচ্ছেদ কিংবা সাবেক স্বামীর বিয়ের খবরেই নাকি বলিউডের নায়কের সঙ্গে নিবিড় চুম্বনে মত্ত হয়েছেন অভিনেত্রী।

এদিকে নাগা চৈতন্যের বিয়ের আগাম ঢাক বাজছিল বহুদিন ধরেই। এরই মধ্যে রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় সদ্যই মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। যেখানে জমে উঠেছে সামান্থা ও বরুণ ধাওয়ানের রসায়ন। সেখানেই বরুণের সঙ্গে ঠোঁটে ঠোঁট ছুঁইয়েছেন অভিনেত্রী।

যদিও নায়ক বাছাই ও ছবি নির্বাচনে খুব খুঁতখুঁতে সামান্থা। তাই তো দর্শক, নেটিজেন ও সামান্থার অনুরাগীরা মনে করছেন, বিয়ের আগে এবং নাগার সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকাকালীন সেভাবে কোনো নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি তাকে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে যেন আর বেশি সাহসী হয়ে উঠেছেন অভিনেত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews