1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশাল টিকা নেয়ার পর বিদ্যালয়ে অসুস্থ ৭ শিক্ষার্থী

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

বরিশালের বাকেরগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পরে বিদ্যালয়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ৭ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

টিকা দেওয়ার কিছুক্ষণ পরেই নবম শ্রেণির শিক্ষার্থী হামিদা, মাইশা, ফাতেমা, মিম,লামিয়া, মিম, লিমা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে।

তাদেরকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করানো হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক হাওলাদার বলেন, সকাল ১১টার দিকে টিকাদান কার্যক্রম শুরু হয়। দুপুর ১ টার দিকে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।

পরে তাদের দেখাদেখি আরও কিছু শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী সকালে খুব অল্প-পরিমাণে নাস্তা করে খালি পেটে ছিল সে কারণেও তারা টিকা দেয়ার পর অসুস্থ হতে পরে। আমি তাৎক্ষণিক তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews