1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাবার জন্মদিনে বিশেষ বার্তা সুহানার

  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

বলিউড বাদশাহ শাহরুখকন্যা অভিনেত্রী সুহানা খান নিজেকে পিতৃগর্বে গর্বিত বলে মনে করেন। তিনি বুঝিয়ে দিয়েছেন তার মুখের আদল যে শাহরুখের মতো, তাতে নিজেকে গর্বিতবোধ করেন। বাবার জন্মদিনে সুহানা তা প্রকাশ করলেন।

আসমুদ্র হিমাচল হিল্লোল ওঠে একটি নামে—বলিবাদশাহ শাহরুখ খান। তার জন্মদিনে ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তার বাড়ির সামনে। রুপালি পর্দায় নায়কের টোল ফেলা হাসি ৫৯ বছরে এসেও কেড়ে নেয় রাতের ঘুম। তিনি হচ্ছেন শাহরুখ খান। দুহাত বাড়িয়ে ভালোবাসার জয়গান করেন এ অভিনেতা।

তবে বয়সের সঙ্গে সঙ্গে নায়কের চেহারায় বদল এসেছে। ‘জওয়ান’ ছবিতে তাকে দেখা গেছে বাবার ভূমিকায়। ছেলেকে রক্ষা করতে (যদিও ছেলের চরিত্রেও অভিনেতা নিজেই অভিনয় করেছেন) প্রাণ লড়িয়ে দিতে পারেন তিনি। কাঁচা-পাকা চুল, খোঁচা খোঁচা দাড়িতে গত বছর নতুন করে হিল্লোল তুলেছেন কিং খান।

আগামী বছর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘কিং’। এ ছবিতে নিজের মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ। অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দর্শকরা। তার আগে জন্মদিনে শাহরুখকন্যা সুহানা খান শেয়ার করে নিলেন বাবার সঙ্গে পুরোনো ছবি। সেই সঙ্গে বাবার জন্য লিখলেন ছোট্ট শুভেচ্ছাবার্তা। আর তাতেই ভক্ত-অনুরাগীরা খুশি।

শনিবার (২ নভেম্বর) ছিল শাহরুখ খানের জন্মদিন। এদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুহানা শেয়ার করে নেন একটি সিপিয়া ছবির কোলাজ। সেই কোলাজে ধরা পড়েছেন ‘বাবা’ শাহরুখ খান। চারটি ছবির প্রত্যেকটিতেই শাহরুখকে দেখা গেছে ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে কোলে নিয়ে। এসব ছবি আব্রামের জন্মের অনেক আগের। ছবিতে দেখা যাচ্ছে ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাহরুখ। বেশিরভাগ ছবিতেই বাবার কোলঘেঁষে দাঁড়িয়ে ছোট মেয়ে সুহানা। ছবি শেয়ার করে সুহানা লিখেছেন—শুভ জন্মদিন, তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এ পৃথিবীতে।

এ ছবিতে সুহানা ট্যাগ করেছেন বাবাকেও। শুধু ছবি নয়, এর পর একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুহানা। আসলে সেটি একটি মিম। সেখানে প্রথমে সুহানা, তার পর শাহরুখের মিষ্টি হাসির মুহূর্ত ধরা পড়েছে। নিচে লেখা— কোথা থেকে পেলে তুমি তোমার এই সৌন্দর্য?

সুহানা কিছু ‘ইমোজি’ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন তার মুখের আদল যে তার বাবার মতো, তাতে তিনি গর্বিত। আসলে সুহানার চেহারা নিয়ে যথেষ্ট মিম ছড়ায় সামাজিক যোগযোগমাধ্যমে। নিন্দুকেরা শাহরুখের চেহারার সঙ্গে সুহানার মিল নিয়েও মজা করেন। কিন্তু বাবার জন্মদিনে সুহানা বুঝিয়ে দিলেন তিনি পিতৃগর্বে গর্বিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews