1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাউফলে গরু জবাই করে মাংস চুরি, থানায় অভিযোগ

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৭২ Time View

পটুয়াখালীর বাউফলে এক কৃষকের ৮০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি করে জবাই দিয়ে চামড়া ও ভুঁড়ি পুতে রেখে মাংস নিয়ে গেছেন চোর চক্র।

ঘটনার তিনদিন পর মঙ্গলবার বাড়ির পাশে জঙ্গলে গরু জবাই দেওয়া রক্তের দাগ ও পাশের খালে বস্তা ভরে পুতে রাখা গরুর চামড়া-ভুঁড়ি পাওয়া যায়।

এ ঘটনায় একই বাড়ির শত্রুরা পূর্ব বিরোধের জেরে এমন ঘটনা ঘটিয়েছে বলে ৪জনকে আসামী করে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গরুর মালিক সালাম শরীফ।

গত শনিবার রাতে (২৬ অক্টোবর) উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ গরু চুরির ঘটনা ঘটে। থানায় অভিযোগ সূত্র ও গরুর মালিক সালাম শরীফ জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার দিকে গোয়াল ঘরে গরু বেধে রাখা হয়।

সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন গরু নেই। পরে তারা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। ঘটনার ৩দিন পর বাড়ির পাশের জঙ্গলে রক্ত, রশি ও অদূরে খালের মধ্যে বস্তায় ভরা চামড়া- ভুঁড়ি দেখে চুরি হওয়া গরু চিহিৃত করেন।

সালাম শরীফ বলেন, প্রায় এক মাস আগে তার সাথে একই বাড়ির জসিম শরীফের ছেলে হাসান শরীফের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। তখন হাসান শরীফ গোয়াল ঘর পুড়িয়ে দেওয়া হুমকি দেয়।

এর আগেও একাধিক বার গোয়াল ঘর সরিয়ে নিয়ে হুমকি দেওয়া হয়। গরুর মালিক সালাম শরীফ অভিযোগ করেন বলেন, গরু চুরির ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হাসান শরীফ লোকজন নিয়ে হুমকি দিয়ে আসছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ জসিম শরীফ, তার স্ত্রী, দুই ছেলে হাসান ও হেমায়েতকে আসামী করা হয়। গরু চুরির অভিযোগ অস্বীকার করেছেন জসিম শরীফ ও তার ছেলে হাসান শরীফ। হাসান শরীফ বলেন,‘ এসব অভিযোগ মিথ্যা।

আমরা তাঁর গরু চুরির ঘটনার সাথে জড়িত না। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. কাওসার বলেন,‘ ঘটনা শোনার পর খোঁজখবর নিয়েছি।

যেটুক জানতে পেরেছি, তাতে মনে হচ্ছে- পূর্ব বিবোধের জেরে একই বাড়ির লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews