1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে কাল নাগিনী সন্দেহে গ্রামজুড়ে আতঙ্ক

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

বরিশালের গৌরনদীতে সাপের বাচ্চা ধরা পড়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে পৌর এলাকার গেরাকুল গ্রামে সাপের বাচ্চাটি উদ্ধারের পর কাল নাগিনী সন্দেহে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ওই গ্রামের যুবক সরাফত হোসেন বাবু জানান, শুক্রবার সকাল ১০টার দিকে দুর্লভ প্রজাতের একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে তারা কৌশলে ওই সাপের বাচ্চাটি বোতলজাত করে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হন্তান্তর করেছেন। তবে প্রাথ‌মিকভাবে এটিকে স্থানীয়রা কাল না‌গিনীর বাচ্চা বলে নি‌শ্চিত করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান, এটি একটি বিষধর সাপ। এ অঞ্চলে আগে কখনো ধরা না পড়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। রাতে সর্তকতার সঙ্গে চলাচলের জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিষধর এ সাপের বাচ্চাটি সংশ্লিষ্ট রেসকিউটিমের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews