1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মেহজাবীনের অভিনীত ‘কাজল’ এখন অ্যামাজন প্রাইমে

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

বিশ্ব শাসন করা গ্লোবাল ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম। এতে বাংলাদেশের কোনো কনটেন্ট ওঠা মানে বিশেষ কিছু।

অ্যামাজন প্রাইমে উঠেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘কাজল’। এতে একটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।

২৮ অক্টোবর থেকে নাটকটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। যেখানে উঠে এসেছে বাবা ও মেয়ের অসাধারণ এক গল্প।

নির্মাতা রাজ মনে করেন, দেশের নাটক-টেলিছবি-সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় ভালো লাগছে।

‘কাজল’ নাটকটি লিখেছেন জনি হক। সুর দিয়েছেন নাভেদ পারভেজ। গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা।

গীতিকবি জনি হক বলেন, নাটকটির সুবাদে আমার লেখা গানও এখন অ্যামাজনে উঠলো! এটা অত্যন্ত সুখকর বিষয়। বাবা-মেয়ের গল্প নিয়ে তৈরি অসাধারণ নাটকটি অ্যামাজন প্রাইমে দেখতে পারেন, গানটিও শুনতে পারেন। কথা দিচ্ছি, ভালো লাগবে।

গ্লোবাল দর্শকদের কথা ভেবে অ্যামাজন প্রাইমে ‘কাজল’ নাটকের ইংরেজি সাব-টাইটেল রয়েছে।

এর আগে অ্যামাজন প্রাইমে উঠে রিকশা গার্ল, মেড ইন বাংলাদেশ, নবাব, ওরা ৭ জন ও মনে প্রাণে প্রভৃতি সিনেমা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews