1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

হাসিনার পতন ও পলায়ন নিয়ে সিনেমা আনছেন রাফী

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট ২০২৪ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হয়।

সেই ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক পতন ও পলায়ন নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন দেশের বেশ কয়েকজন নির্মাতা। তাদের মধ্যে একজন হচ্ছেন ঢালিউড পরিচালক রায়হান রাফী। গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন নির্মাতা।

সেখানে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় কথা বলেন রায়হান রাফী। এ নির্মাতা বলেন, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।

রায়হান রাফী বলেন, জুলাই অভ্যুত্থানে এত এত গল্প যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার। সেটি মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প— কেন আমি বানাব না?

উল্লেখ্য, শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত রাফীর সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’ বর্তমানে উর্দু ভাষায় পাকিস্তানে প্রদর্শনী চলছে। সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের ১৫ দেশে মেগাহিট। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া এ ছবির সিক্যুয়াল নির্মাণ করবেন রাফী। বর্তমানে শরীফুল রাজ ও ওপার বাংলার জিৎকে নিয়ে ‘লায়ন’-এর প্রস্তুতি নিচ্ছেন এ নির্মাতা।

এ ছাড়া এই পরিচালক বর্তমানে ব্যস্ত আছেন ‘ব্ল্যাক মানি’ ওয়েবসিরিজ নিয়ে। অভিনয়ে আছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। আরও আছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews