1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ফের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন তাহসান

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

ফ্র্যাঞ্চাইজি শো ‘ফ্যামিলি ফিউড’ গেমের উপস্থাপক হিসেবে শিগগিরই পর্দায় আসছেন গান ও অভিনয়ে দিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা তাহসান খান। ইতোমধ্যে তিনি উপস্থাপনায় মুনশিয়ানা দেখিয়েছেন। বেশ কয়েকটি অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপনায় দর্শকদের নজর কেড়েছেন এ গায়ক। মাঝে বিরতি দিয়ে অবশেষে আবারও সঞ্চালনায় ফিরছেন তাহসান। বিশ্বের ৭৫ দেশের পর এবার বাংলাদেশেও শুরু হতে যাচ্ছে এ গেমটি। প্রতিটি পর্বে দুটি করে পরিবার অংশ নেবে।

জানা গেছে, প্রতি পর্বে সর্বোচ্চ ১ লাখ টাকা জিতে নিতে পারবেন প্রতিযোগীরা। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচারিত হবে এটি। আগামী ৮ ডিসেম্বর ‘ফ্যামিলি ফিউড’র শুটিং শুরু হবে।

সারা দেশের প্রায় দুই হাজার আবেদনকারী পরিবারের মাঝ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করা হয়েছে ৪০ পরিবারকে। অনুষ্ঠানে নির্দিষ্ট বিষয়ে ১০০ জনকে জিজ্ঞাসা করা কিছু প্রশ্ন উপস্থাপন করা হবে পরিবারের সদস্যদের সামনে।

সর্বাধিক দেওয়া উত্তরটি অনুমান করে বলতে হবে প্রতিযোগীদের। সঠিক অনুমানগুলোর ভিত্তিতে প্রতিযোগীরা পয়েন্ট পাবেন। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া পরিবারকে বিজয়ী ঘোষণা করা হবে। পরে বিজয়ী দল অংশ নেবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ডে। সেখানেই পেয়ে যাবেন গোপন ও আকর্ষণীয় পুরস্কার।

এ ছাড়া জনপ্রিয় শোবিজ তারকা, ক্রীড়াবিদ এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে থাকবে বিশেষ পর্ব এ শোতে। এ বিষয়ে বঙ্গর সিওও ফায়াজ তাহের বলেন, বাংলাদেশে ‘ফ্যামিলি ফিউড’ নিয়ে আসতে পেরে ভীষণ আনন্দিত আমরা। বিশ্বজুড়ে পরিবারগুলোকে বিনোদন দিয়ে আসছে এ গেম শোটি। আশা করি, বাংলাদেশের সমান জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি গেমটির মজা ও উত্তেজনাও উপভোগ করবেন দর্শকরা। আগামী বছরের শুরুতে বঙ্গর ওয়েবসাইট ও অ্যাপে মুক্তি পাবে ‘ফ্যামিলি ফিউড’র পর্বগুলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews