1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নেতৃত্ব ছাড়ছেন শান্ত, নতুন অধিনায়ক হচ্ছেন কে?

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

বাংলাদেশ দলের দায়িত্ব আর সামলাতে পারছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গুঞ্জন চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শান্ত। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন; বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হচ্ছেন কে? তিন ফরম্যাটে কি এক অধিনায়ক; না আলাদা আলাদা ফরম্যাটে নতুন অধিনায়ক নিয়োগ দেবে বিসিবি?

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে বলা হয়েছে, শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত এক রকম পাকা হয়ে আছে। এখন কেবল বোর্ডপ্রধান ফারুক আহমেদের অনুমোদনের অপেক্ষা। বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় সেই অনুমোদন আসতে কিছুটা সময় লাগছে।

এ ব্যাপারে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, তিনি (শান্ত) আমাদের জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে তিনি আর দলের নেতৃত্ব দিতে চান না।’ এ ব্যাপারে শান্ত বলেছেন, ‘দেখা যাক কি হয়। কারণ আমি এখনও সভাপতির (বিসিবি) কাছ থেকে এ বিষয়ে তার সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষা করছি।’

অর্থাৎ নেতৃত্ব ছাড়ছেন শান্ত। এ অবস্থায় বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক কে? এমন প্রশ্নে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, যদি শেষ পর্যন্ত শান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পর দলের নেতৃত্ব দিতে রাজি না হন, তাহলে বোর্ড টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের কথা ভাবছে। আর টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে তাওহিদ হৃদয়কে।

উল্লেখ্য, শান্ত এখন পর্যন্ত ৯টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে তিনটি জয় ও ছয়টি পরাজয় রয়েছে। শান্তর নেতৃত্বে এই সময়ে নয়টি ওয়ানডেতে ছয়টিতে হেরেছে এবং তিনটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে টি-টোয়েন্টিতে, ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে শান্তর জয়ের সংখ্যা ১০টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews