1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

শনিবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ২ জন ইরানি সেনা নিহতসহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলের সর্বশেষ এই হামলার প্রতিশোধ নিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে একটি সূত্র।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক ওই সূত্রটি জানায়, ইরান অবশ্যই তার ভূখণ্ডে যে কোনো ধরনের হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

সূত্রটি আরও জানায়, ইসরাইল কোনো পদক্ষেপ নিলে এর জন্য যথাযথ জবাব পাবে।

শনিবার ভোরে তেহরানের পশ্চিম অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

এটি ইরানের সেনাবাহিনী এবং আগ্রাসী ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার সর্বশেষ ফলাফল বলে মনে করা হচ্ছে।

তাসনিমের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের আশপাশের তিনটি স্থানে চালানো ইসরাইলি হামলা রুখে দিয়েছে। তবে অল্প কিছু ক্ষতিও হয়েছে। সেই সঙ্গে দুজন ইরানি সেনা নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে, গত ১ অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) জেনারেল আব্বাস নিলফোরোশানের হত্যার জবাবে ইসরাইলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিতে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এই হামলার পর ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইসরাইল কোনো পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া কঠোর, সমানুপাতিক এবং পরিকল্পিত হবে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews