1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় দানায় ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৬

  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

পটুয়াখালী উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় দানা এর প্রভাবে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। আহত হয়েছে ৬ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় দানার প্রভাবে মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের ৭টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া কলাপাড়া উপজেলার তাহেরপুর গ্রামের ১০টি বসতঘর ও রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ।

এছাড়া উপড়ে পড়েছে অনেক গাছপালা। এদিকে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গইয়তলা গ্রামের বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাহেরপুর গ্রামের আসমা খাতুন বলেন, আমি আমার ছেলের ঘরে ছিলাম। হঠাৎ কালো মেঘে এসে ঝড় শুরু হয় এবং আমাদের ঘরের উপরে গাছ পড়ে।

তাহেরপুর গ্রামের দুলাল হাওলাদার বলেন, ঝড়ে আমার বসতবাড়ি একেবারে ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। তাৎক্ষণিক ঝড়ের সময় পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় না নিলে আমরাও ক্ষতিগ্রস্ত হতাম।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ শুরু করা হবে। ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews