1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ঘূর্ণিঝড় দানা: লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান বন্ধ

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও লক্ষ্মীপুর-ভোলা ফেরি ঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর-ভোলা ফেরি ঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বলেন, লক্ষ্মীপুর-ভোলা রুটে ৪টি ফেরি চালু রয়েছে। এরমধ্যে ফেরি কাবেরী ভোলা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ফেরি সুফিয়া কামাল ছাড়া হবে। এরপর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি কনক চাপা ও ফেরি বেগম রোকেয়া লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ঘাটে অবস্থান করছে।

লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এতে দুপুর আড়াইটা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে রাত সাড়ে ১২ টার দিকে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদী উত্তাল থাকলে লঞ্চটি ছাড়া হবে না। পরিস্থিতি বিবেচনা করে লঞ্চটি ছাড়া হবে।

তিনি বলেন, লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল রুটে ১১টি লঞ্চ রয়েছে। এরমধ্যে দুটি বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এছাড়া পণ্যবাহী গাড়ি চলাচল করে এ রুটে।

এদিকে ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে লক্ষ্মীপুরে থেমে থেকে সকাল থেকে দুপুর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews