1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মাঠে চলছে খেলা, বাইরে ‘বিসিবি ভুয়া’ স্লোগান!

  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

সাকিব আল হাসানের পক্ষে-বিপক্ষে বিভিন্ন কর্মসূচিতে গত কয়েকদিন ধরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা উত্তপ্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে বাংলাদেশের টেস্ট ম্যাচ শুরু হয়েছে আজ। এর আগের দিন তথা রোববার (২০ অক্টোবর) স্টেডিয়াম এলাকায় সাকিব ভক্ত এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে মিরপুর স্টেডিয়াম ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এর মধ্যেও সোমবার (২১ অক্টোবর) ম্যাচ চলাকালে কিছুটা হইচই দেখা গেছে স্টেডিয়াম এলাকায়। তবে এই হইচইয়ের মূলে সাকিব ভক্ত বা বিরোধীরা নন, ছিলেন একদল ছাত্র-ছাত্রী।

জানা গেছে, স্টেডিয়ামের ৫ নম্বর গেটে বিনা টিকিটে খেলা দেখতে এসে ব্যর্থ হওয়া স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা হঠাৎ ‘বিসিবি ভুয়া’, ‘বিসিবি ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, আগে টেস্ট ম্যাচের সময় ছাত্রছাত্রীদের বিনা টিকিটে খেলা দেখতে দেয়া হলেও বিসিবি এবার তা দিচ্ছে না।

একপর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে তাদের হ্যান্ডমাইকে জানানো হয়, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা টিকিট ছাড়া খেলা দেখতে পারবে-এমন কোনো নির্দেশনা বিসিবি থেকে তাদের দেয়া হয়নি। বিপিএল বা বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে অনেক সময় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ফ্রি খেলা দেখার সুযোগ দেয়া হলেও আন্তর্জাতিক ম্যাচে সে সুযোগ নেই।

খোঁজ নিয়ে জানা যায়, ফ্রি টিকিট দেওয়ার নির্দেশনা না থাকা সত্ত্বেও সকালে বিসিবির টিকিট বুথ থেকেই ভুলক্রমে ছাত্রছাত্রীদের ১০০ টিকিট ফ্রি দেয়া হয়। এরপরই দলে দলে ছাত্রছাত্রী ৫ নম্বর গেটে জড়ো হতে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews