1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পাকিস্তানে সংবিধান সংশোধনী বিল পাস

  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে দেশটির সংবিধানের ২৬তম সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। সোমবার তিনি সংবিধান সংশোধনী বিলে স্বাক্ষরের পরপরই এর গেজেট প্রকাশ করা হয়।

রোববার পাকিস্তান সরকার দেশটির পার্লামেন্টে সাংবিধানিক সংশোধনীর একটি প্যাকেজ পাস করে। এর ফলে দেশটির আদালতকে পার্লামেন্টের ওপর ‘হস্তক্ষেপ’ করে, এমন রায় দেওয়া থেকে বিরত রাখবে।খবর জিয়ো নিউজের।

সংশোধনীতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানের প্রধান বিচারপতিকে সংসদীয় কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এবং তার মেয়াদ তিন বছর নির্ধারিত থাকবে। এছাড়া নতুন একটি সাংবিধানিক বেঞ্চ গঠিত হবে।

রোববার মধ্যরাতে শুরু হওয়া অধিবেশনে উত্থাপন করা হয় বহুল আলোচিত বিলটি। স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে শুরু হওয়া অধিবেশনে তুমুল তর্ক-বিতর্কের পর অবশেষে সোমবার ভোর ৫টায় পাস হয় ২৬তম সংবিধান সংশোধনী বিল।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচন হয়। নির্বাচনের পর থেকে সরকার ও দেশটির শীর্ষ আদালতের মধ্যে উত্তেজনা বাড়তে দেখা যায়।

গত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। এ ছাড়া দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খানকে কারাগারে বন্দী রেখে তাকে ভোটে লড়তে না দিয়ে এই নির্বাচন করায় তা নিয়ে ব্যাপক সমালোচনা আছে।

সংশোধনী পাসের ক্ষেত্রে সরকার কয়েকটি ছোট ধর্মীয় গোষ্ঠীর সমর্থন পায়। সংশোধনী পাসের আগের দিন গত শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খাজা বলেছিলেন, এর লক্ষ্য হলো পার্লামেন্টের ওপর হস্তক্ষেপমূলক বিচারিক রায় বন্ধ করা।

পার্লামেন্টে সংশোধনী পাসের ক্ষেত্রে ২২৪ ভোট দরকার ছিল। ভোট পড়ে ২২৫টি। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কিছু বিদ্রোহী সদস্য এই সংশোধনীর পক্ষে ভোট দেন।

এর আগে প্রস্তাবিত ২৬তম সংবিধান সংশোধনীকে চ্যালেঞ্জ করে করা পিটিশন খারিজ করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ওই সংশোধনী প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান বার কাউন্সিলের বর্তমান সদস্য আবিদ এস জুবাইরি ও কাউন্সিলের অন্য সদস্যরা।

এ ছাড়া সংবিধান সংশোধনী ঠেকাতে জাতিসংঘকে চিঠি লিখে সতর্ক করেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান।

জাতিসংঘে লেখা চিঠিতে সতর্ক করে তিনি বলেছেন, সংবিধানে সম্ভাব্য রদবদল হতে পারে। এগুলো কার্যকর হলে দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার হুমকির মুখে পড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews