1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

২৪ ঘণ্টায় ইসরাইলের অর্ধশতাধিক সেনা আহত

  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

দখলদার ইসরাইলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব সংগঠনের হামলায় ইসরাইলের অন্তত ৫৩ জন সেনা আহত হয়েছে। যার মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

রোববার ইসরাইলের বর্বর সামরিক বাহিনী (আইডিএফ) এসব হামলা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে।

এদিকে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় আক্কা, শ্লোমি এবং হাইফা শহরে ১৭ জন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে।

এছাড়াও রোববার ইসরাইলের সাতটি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা শনিবারও ইসরাইলি সামরিক বাহিনীর একটি মারকাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালায়। এতে ট্যাংকটি ধ্বংস হয় এবং নিশ্চিতভাবে ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কয়েকটি জায়গা দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধারা তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিরোধের মুখে ইসরাইলি সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। সূত্র: তাসনিম নিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews