1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

৪৬ রানে অলআউট ভারত, গড়ল লজ্জার রেকর্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানেই অলআউট হয়েছে ভারত। এমন বাজে দিনে ভারতের সঙ্গী হয়েছে লজ্জার রেকর্ড। ঘরের মাঠে এটিই এখন টেস্টে ভারতের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড।

বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বৃহস্পতিবার ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ধস নামে ভারতের ব্যাটিং লাইন আপে। ম্যাট হ্যানরি ও উইলিয়াম ও’রোর্ক গতির ঝড় তুলেন। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডার। পাঁচ ব্যাটার রানের খাতায় খুলতে পারেননি। দুই অংকের দেখা পেয়েছেন কেবল যশস্বী জয়সওয়াল ও ঋশভ পান্ত। ভারতের ইনিংস থেমেছে ৪৬ রানে। মাত্র ৩১.১ ওভার ব্যাট করতে পেরেছে ভারত।

নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোরে অলআউটের লজ্জায় পড়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে ভারত অলআউট হয়েছে ৪৬ রানে।

ঘরের মাঠে এটিই ভারতের টেস্টে সর্বনিম্ন রানের ইনিংস। সেইসঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষেও এটিই সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির। তবে সামগ্রিকভাবে এটি ৩য় সর্বনিম্ন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০ সালে ৩৬ আর ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত করেছিল ৪২ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ভারতের প্রথম ইনিংসে করা রান টপকে গেছে নিউজিল্যান্ড।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews